ঢাকায় উন্নয়ন বিশেষজ্ঞ শফিকুল ইসলামের সঙ্গে গাকের নির্বাহী পরিচালকের মতবিনিময়

ঢাকায় উন্নয়ন বিশেষজ্ঞ শফিকুল ইসলামের সঙ্গে গাকের নির্বাহী পরিচালকের মতবিনিময়
শেয়ার করুন:

ঢাকায় উন্নয়ন বিশেষজ্ঞ শফিকুল ইসলামের সঙ্গে গাকের নির্বাহী পরিচালকের মতবিনিময়
এ কে খান :
দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি’র সঙ্গে দেশের বিশিষ্ট উন্নয়ন বিশেষজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ জুলাই ঢাকায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের উন্নয়ন খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও টেকসই উন্নয়নে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক)র সূচনালগ্নে উন্নয়ন শফিকুল ইসলামের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। একই সঙ্গে দীর্ঘদিন আগে একসঙ্গে কাজ করার নানা স্মৃতিচারণ করেন তারা। সভায় ড. খন্দকার আলমগীর হোসেন শফিকুল ইসলামকে গাকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ সময় শফিকুল ইসলাম তাঁর দীর্ঘ উন্নয়ন কর্মকাণ্ডের অভিজ্ঞতা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে রচিত দুটি বই গাকের নির্বাহী পরিচালককে উপহার দেন। মতবিনিময় শেষে উভয়ে একে অপরের সুস্বাস্থ্য, সাফল্য ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় গাকের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: