ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক (ঢালারচর) : পাবনার বেড়া উপজেলার ঢালারচর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রোজি বেগম (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে ঢালারচর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজি বেগম উপজেলার আমিনপুর থানাধীন মাশুমদিয়া মধ্যপাড়া গ্রামের রশিদ প্রামানিকের মেয়ে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার দিন সকালে ভোরে ওই বৃদ্ধা নিজ বাড়ি থেকে তার বোনের বাড়ি পার্শ্ববর্তী ঢালারচর গ্রামে বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢালারচর রেলস্টেশনের দিকে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী যাত্রীবাহী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নীচে কাটা পড়ে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই রোজি বেগমের মৃত্যু হয়।
নিহত রোজি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

শেয়ার করুন: