জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটিতে পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক হলেন এডভোকেট শহিদুল আশরাফ।
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মোঃ শহিদুল আশরাফকে দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার ২২ নভেম্বর রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশে সংগঠনের সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ পদে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব প্রদান অব্যাহত রয়েছে। জানা যায়, এডভোকেট মোঃ শহিদুল আশরাফের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বের প্রতি আস্থার ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া সংগঠনের আদর্শ, লক্ষ্য, দায়িত্ব ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি দেশ ও জাতির কল্যাণে পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, দেশ, জাতির উন্নয়ন জ জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সবাইকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। এদিকে, নতুন দায়িত্ব পাওয়ায় এডভোকেট মোঃ শহিদুল আশরাফকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে অ্যাডভোকেট শহিদুল আশরাফ তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে নেতৃবৃন্দ বলেন, পেশাজীবীদের ঐক্য, সাংগঠনিক শক্তি ও দেশপ্রেমকে ধারণ করে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এছাড়াও এডভোকেট শহিদুল আশরাফ পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ার তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহসভাপতি সাবেক সংসদ সদস্য তাসমিন রানা, মিজানুর রহমান অহিদ, উম্মে আছমা পলি, সহসভাপতি আহমদ ফারুক খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সুমন,সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও রাজশাহী মহানগর কমিটির সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর মোঃ মিজানুর রহমান, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, ঢাকা উত্তরা পশ্চিম থানা কমিটির সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লোকমান হায়দার, সেক্রেটারি মাহবুবুল আলম, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাদেকুর রহমান, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, চাপাইনবয়াবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা প্রমূখ। এ ছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এডভোকেট শহিদুল আশরাফকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে সমগ্র দেশে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকান্ড ও পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং পারস্পরিক যোগাযোগ, নেতৃত্ব ও কার্যক্রম সম্প্রসারিত হবে।
