জয়পুরহাট জেলায় আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান।

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ।অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কাজী মাকামাম মাহমুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন মোঃ বাবু মিয়া উপজেলা প্রশিক্ষক।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন উপজেলা কোম্পানী কমান্ডার,মোঃ আশরাফুল ইসলাম ইউনিয়ন দলনেতা,মোঃ আবু যায়েদ ইউনিয়ন আনসার কমান্ডার,মোঃ নুর ইসলাম ইউনিয়ন আনসার সহকারী কমান্ডার ও গ্রামের সদস্য সদস্যা।উপজেলার বুড়ার পুকুর নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তিলকপুর আক্কেলপুরে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য,এলাকায় গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: