চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলায় পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান আরিফুল ইসলাম জিয়ার

চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলায় পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান আরিফুল ইসলাম জিয়ার
শেয়ার করুন:

চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলায় পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান আরিফুল ইসলাম জিয়ার।

আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলম খান।গতকাল রাজধানী ঢাকার মতিঝিলে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেলের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন কমিটি গঠন ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। মতবিনিময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সারা দেশে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নতুন কমিটি গঠন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভাবে অংশগ্রহণের জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।আরিফুল ইসলাম জিয়া আরও বলেন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক দায়বদ্ধতা পালন ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখাই হবে সংগঠনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বর্তমান সরকারের জনকল্যাণ মূলক কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন রুমি, মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, দপ্তর সম্পাদক এ এস এম আশিকুল্লাহসহ কেন্দ্রীয় ও চট্টগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন: