খুলনায় পেশাজীবী দলের উদ্যোগে ইফতেখার আলী বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
এ কে খান :
খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মহানগর ও জেলা কমিটির উদ্যোগে ভারতে চিকিৎসাধীন খুলনা মহানগর কমিটির সভাপতি ইফতেখার আলী বাবুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনায় মঙ্গলবার ২০ অক্টোবর খুলনা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মঞ্জুর হাসান অপু। সভা পরিচালনা করেন খুলনা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম মনজুর কাদের মিঠু। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোল্লা মারুফ রশীদ এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের খুলনা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক একরামুল কবির মিল্টন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর কমিটির সহসভাপতি মুস্তাফিজুর রহমান টিংকু, সহসভাপতি জুলফাত ইলা আগা, প্রচার সম্পাদক ইউশা জহির, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান মুন্না এবং সাংস্কৃতিক সম্পাদক জসীমউদ্দীন লাবু উপস্থিত ছিলেন। খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ রাসেলসহ মহানগর ও জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন। উল্লেখ্য, খুলনা মহানগর কমিটির সভাপতি ইফতেখার আলী বাবু উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতার চিকিৎসা নিচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা জেলা কমিটির কোষাধ্যক্ষ রহমান ময়না। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
