শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের মিনি খামার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই মিনি খামারের ১টি ঘর ভস্মীভূত হয় ও আগুনে পুড়ে ২ টি গাভী ও ৬ টি ছাগল মারা যায়। এতে ওই মিনি খামারের মালিক কৃষক জামান মিয়ার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।আজ ২৮ জানুয়ারি ভোরে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া গ্রামের মৃত মকসেদ মিয়ার ছেলে মোঃ জামান মিয়ার মিনি খামার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া জানান,অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে তাদের সরকারি সাহায্যে প্রয়োজন, ইউনিয়ন পরিষদের থেকেও সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
অনান্য খবর
পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠীগুলো আদিবাসী না অভিবাসী: ঐতিহাসিক বিশ্লেষণ
এ. এইচ. এম. ফারুক :: বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু দিন যাবৎ উপজাতিদের সঠিক পরিচিতি নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। একটি…
‘এটি চেক নয়; স্বয়ং বঙ্গবন্ধু’
অনুদানের একটি চেক। ২০০১ সালে বাবা-মারা যাওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে স্বাক্ষরিত অনুদানের…
রাসিক নির্বাচনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন
এম এ খালেক খান পিভিএম : আসন্ন রাসিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা…
