বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর দিক নির্দেশনায় কাশিনাথপুরের হরিদেবপুর এলাকায় ২৫ মে বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্নার নেতৃত্বে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রওশন আলীর উপস্থিতিতে আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে নাহার ফুড ও ভাই ভাই বেকারি নামক দুই টি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই লাইসেন্সের শর্ত না মেনে খাদ্য উৎপাদন করায় দুই টি পণ্যের লাইসেন্স নিয়ে একাধিক পন্য উৎপাদন ও মেয়াদউত্তীর্ন তারিখ না দেওয়ায় পন্য মোড়কজাত করণের শর্ত না মেনে মোড়কীকরণ খাবারে রঙ মেশানোসহ খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে পন্য উৎপাদন করার অপরাধে নাহার ফুডের মালিক মোঃ মিজানুর রহমান কে ২৫ হাজার টাকা ও ভাই ভাই বেকারির মালিক মোঃ মাসুদ মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের উৎপাদিত ক্ষতিকর বিস্কুট পাউরুটি ও অন্যান্য খাদ্য সামগ্রী জনসম্মুক্ষে ধংস করা হয়। উভয়কে লাইসেন্স এর শর্ত মেনে পন্য উৎপাদন ও মোড়কজাত করনের জন্য পরামর্শ প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্না বলেন আমরা জানতে পারি অস্বাস্থ্যকর পরিবেশে কেক পাউরুটি বিস্কুট সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিলো। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।নিরাপদ খাদ্য সবার জন্য নিশ্চিত করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অনান্য খবর
ডিএনসিসি হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স-লাশবাহী গাড়ি
ঢাকার মহাখালীতে ডেডিকেটেড ডিএনসিসি কোভিড হাসপাতালের জন্য দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী ফ্রিজার ভ্যান উপহার দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন…
কঠোর লকডাউনেও জেগে থাকবে শুল্ক স্টেশনগুলো
করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য আবারও কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি…
উন্নয়নে বদলে যাচ্ছে রংপুর
বিভাগ ও সিটি করপোরেশন হওয়ার এক দশকেই উন্নয়নের মহাসড়কে চলতে শুরু করেছে রংপুর। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, অবকাঠামোসহ সব ক্ষেত্রেই উন্নয়নের…
