এ কে খান :
“মেধা ও মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্য সামনে রেখে “
১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উৎযাপন উপলক্ষে এহেড সোশ্যাল অর্গানাইজেশন এসো কর্তৃক বাস্তবায়িত কৈশোর কর্মসূচির সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কর্মকাণ্ডের আওতায় ইউনিয়ন ভিত্তিক কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ আঃ আওয়ালের সভাপতিত্বে দিবসের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শেখ রাসেলের কর্মময় জীবনের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এসো এর নির্বাহী পরিচালক মোঃ মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন এসোর কৃষি কর্মকর্তা সলিল কুমার, এসোর কৈশোর কর্মসূচির ফোকাল পার্সোন মোঃ আলী আজম সুমন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসোর কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার ইনচার্জ মোঃ তুহিন হোসেন বক্তব্য দেন। নির্বাহী পরিচালক মোঃ মতিনুর রহমান কিশোর-কিশোরীদের মনোসামাজিক দক্ষতা উন্নয়নের জন্য আত্মসচেতন হওয়ার দক্ষতা,সহমর্মিতার দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা, যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণ মূলক চিন্তন দক্ষতা, সৃজনশীল চিন্তন দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, চাপমোকাবেলার দক্ষতা ও আবেগ নিয়ন্ত্রণের দক্ষতার কৌশলগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পিকেএসএফ বর্তমানে মানব- মর্যাদা প্রতিষ্ঠায় মানবকেন্দ্রিক বহুমাত্রিক ও সমন্বিত সেবাদি প্রদানের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উপযুক্ত কর্মসূচি পরিচালনা করছে। মানুষের বয়স, শ্রেণি,পেশার পাশাপাশি সক্ষমতা, আয়, সুযোগ প্রাপ্তিসহ ভৌগোলিক ও সামাজিক অবস্থানের ভিন্নতার কারণে দারিদ্র্য বিমোচনে প্রদত্ত সেবাদির ধরন ও পরিসর বিভিন্ন হয়ে থাকে। এধারাবাহিকতায় পিকেএসএফ কিশোর কিশোরীদের জন্য কৈশোর কর্মসূচি গ্রহণ করেছে। পিকেএসএফের সার্বিক সহযোগিতায় ও এহেড সোশ্যাল অর্গানাইজেশন এসোর বাস্তবায়নে এ দিবস উৎযাপিত হয়েছে। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধা ভোগী সদস্য, কৈশোর ক্লাব কর্মসূচির সদস্য, এসোর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, অভিভাবক সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
