পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভাওয়ারি বিতরণের জন্য সরকার এক লাখ তিনশ’ ত্রিশ দশমিক পাঁচ চার শূন্য মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে। দেশের সকল জেলা প্রশাসকদের (ডিসি)নামে বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি এবং ৩২৯ টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০ টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। একই সাথে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অনান্য খবর
সাগরে ভেসে গিয়ে ৪৯ দিন বেঁচে ছিল ইন্দোনেশীয় এক তরুণ
ইন্দোনেশিয়াতে গভীর সাগরে নোঙর করে কাঠের তৈরি ভেলায় বাতি জ্বালিয়ে রাতে মাছ ধরার চল রয়েছে বহুদিন ধরে। ইন্দোনেশিয়ায় এ ধরনের…
জেলি দেয়া ২০ মণ বাগদা চিংড়ি পোড়ানো হলো
দেশে চলছে ভেজালের বিরুদ্ধে কঠোর আন্দোলন। একদল অসৎ ব্যবসায়ী নানা কৌশলে বাগদা চিংড়ির ওজন বাড়াতো। আর এসব বাগদা ক্রেতাদের…
সিনহার বিরুদ্ধে মামলা করবেন নাজমুল হুদা
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। গত ২৭ সেপ্টেম্বর তিনি…
