আমিনপুরে জারেন্ট জাল জব্দ

শেয়ার করুন:

বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলা মৎস অধিদপ্তর ও নগরবাড়ি নৌ-পুলিশ যৌথ অভিযান (মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণ) চালিয়ে আনুমানিক ১৩ লক্ষ টাকা মূল্যের ৪৫ হাজার মিটার (২ লক্ষ ২৫ হাজার বর্গ মিটার) কারেন্ট জাল ও ৬০ হাজার টাকা মূল্যের ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল হতে সন্ধ্যা রাত পর্যন্ত বেড়া উপজেলার মোহনগঞ্জ হতে আমিনপুর থানার ঢালারচর পর্যন্ত যমুনা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা মৎস কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও নগরবাড়ি নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর হোসেন খান । উদ্বার করা জাল পুড়িয়ে ধ্বংস ও জাটকা ইলিশ এতিম ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে।
নগরবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর হোসেন খান “আজকের পত্রিকাকে জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চক্র যমুনা নদীতে অবৈধ জাল ব্যবহার করে মৎস শিকার করে আসছিল এদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করে আসছিল নগরবাড়ি নৌ-পুলিশের টহল দল। ওই চক্র দিনের বেলায় অনেকটা আত্মগোপনে থেকে রাতে মৎস শিকার করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল এসআই এ রকিব মাহমুদের নেতৃত্বে রাত পর্যন্ত অভিযান চালানো হয়।
অপর দিকে বেড়া মৎস কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঢালারচর বাজার ও কাশিনাথপুর বাজারে জাটকা বিক্রি হচ্ছে এমন তথ্যের সূত্র ধরে এই দুই বাজারে অভিযান পরিচালনা করে সংরক্ষণ করা ২০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেন। পরে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ সবুর আলীর নির্দেশ ক্রমে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস ও জাটকা ইলিশ স্থানীয় এতিম খানার এতিম ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসকল অভিযানে কাউকে আটক করতে পারেননি বলে পুলিশ জানায়।

শেয়ার করুন: