কামরূজ্জামান টিপু (প্রতিনিধি, পাবনা): একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রথম পর্যায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার, পাবনা সাঁথিয়া থানার কাশিনাথপুর ইউনিয়ন ১৯ এপ্রিল’ ৭১ ডাববাগান যুদ্ধ শহীদ নগর।
এ যুদ্ধে মুক্তিযোদ্ধা জনতা শহীদ হয়। পাকবাহিনীর সৈন্যদেরও হত্যা করা হয়। এ যুদ্ধের পটভূমি ও যুদ্ধের প্রকৃত চিত্র ধারণ করে “আমাকে আপন করে লও” নামক নাটক প্রদর্শন করা হয়। ৩১শে ডিসেম্বর ২০২১, শহীদ নগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।
প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব শামসুল হক টুকু। সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক ও পাবনা শিল্পকলা একাডেমীর সভাপতি বিশ্বাস রাসেল হোসেন ও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ। বিশিষ্ট রাজনৈতিক নেতা কমরেড আমিনুল হক টিপু বিশ্বাস, সাথিঁয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী, প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা কামরুজ্জামান টিপু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ ও সাংবাদিকবৃন্দ।নাট্যকার ও পরিচালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ হায়দার ও সহকারী অধ্যাপক আব্দুদ দাইন সরকার, সমন্বয়কারী পাবনা জেলা কালচারাল অফিসার মোঃ আব্দুল রাকিবিল বারী্।
