ঢাকায় নিযুক্ত ৪২ দেশের রাষ্ট্রদূত আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন। তারা সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরিদর্শন বইতে সই করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনি উপলক্ষ্যে বিদেশি রাষ্ট্রদূতরা টুঙ্গিপাড়া যাচ্ছেন। আজ ভোরে তারা সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেরি পার হওয়ার সময় তাদের পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখাবেন। এছাড়াও, পুরো সফরকালে প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিকদের সঙ্গে থেকে টুঙ্গিপাড়া ঘুরে দেখাবেন। বিশেষ করে টুঙ্গিপাড়ায় বর্তমানে একটি মেলা চলছে। সেই মেলাতেও কূটনীতিকরা যাবেন।জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার যুগান্তরকে বলেন, ১৭ মার্চ কিংবা ২৬ মার্চের মতো জাতীয় দিবসে কর্মসূচিতে ঠাসা থাকে। ওই সময়ে কূটনীতিকদের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই এই সময়ে তাদের দেখানোর জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রাপথে তাদের পদ্মা সেতু দেখানো হবে বলেও প্রতিমন্ত্রী জানান। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পর আজ হেলিকপ্টারে কূটনীতিকরা ঢাকায় ফিরবেন।
অনান্য খবর
সিকৃবির গবেষকদের চায়ের গ্রেডিং পদ্ধতি উদ্ভাবন
দেশে বর্তমানে চায়ের বিভিন্ন গ্রেডের পার্থক্য নির্ণয় করা হয়ে থাকে সনাতন পদ্ধতিতে। এর ফলে বেশি সময় ও শ্রম ব্যয় হয়।…
ক্ষমতায় থেকেও বেড়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও ৪ বারের নির্বাচিত…
সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক
সেনাবাহিনী সদস্যদের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেনাবাহিনী দেশের…
