বুলবুল হাসান : আনন্দমুখর পরিবেশে নতুনভারেঙ্গা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বরদের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী চেয়ারম্যান ও মেম্বারদের বিদায়ী
সংবর্ধনা ২০২২ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নতুনভারেঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন নব নির্বাচিত চেয়ারম্যান মো. আবু দাউদ কে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী, বেড়া উপজেলা চেয়ারম্যান, মো. রেজাউল হক বাবু , ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রশিদ খান (আলম খান)। এছাড়া অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ইউপি সদস্য, ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এ সময় বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের কে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান।
