
রাজবাড়ী থেকে রাত ১০টায় ছেড়ে মেদেনীপুর গামী ওরশ ট্রেন দর্শনা স্টেশন অবস্থান করছে। ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে দর্শনা স্টেশন পৌছে । আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ইমিগেশনের কাজ শুরু হয়ে ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলে। মাশুন্দিয়ার ওরশযাত্রী ডাঃ দুলাল বলেন, ” গত বছর বেলা ২টায় দর্শনা ছেড়ে ছিল। এবার আশা করা যায় ১২টার মধ্যে ছাড়বে।” সাগরকান্দির ওরশযাত্রী মাশুন্দিয়ার কলেজ শিক্ষক মঞ্জুর রহমান মোবাইলে জানান, অন্য বছর গুলোতে বেলা ১টা বা ২টায় ট্রেন ছাড়লেও এ বছর সকাল ৯টায় ছাড়বে ।




