শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলার গজনী অবকাশ ও মধুটিলা ইকুপার্ক এলাকায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটার দিকে গজনি পর্যটন কেন্দ্রে বাস চাপায় আইসক্রিম বিক্রেতা আমের আলী (৩৫) ও নন্নী ব্র্যাক অফিস মোড়ে ইকোপার্ক পর্যটন কেন্দ্রে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোটরসাইকেল চাপায় বাইসাইকেল আরোহী আবু হানিফকে (৬০) আহত করলে শনিবার তিনটার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল বাইসাইকেল আরোহী নন্নী উত্তরবন্দ বাজুপাড়া গ্রামের আবু হানিফকে চাপা দেয়। এসময় আবু হানিফ বাইসাইকেলে রাস্তা পারাপার হচ্ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি নন্নী ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে।অন্যদিকে শনিবার বিকেল পৌণে চারটার দিকে পিকনিকে আসা একটি যাত্রীবাহী বাস গজনি পিকনিক স্পটে কসমেটিক্স মার্কেটের দিকে সাইড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইসক্রিম বিক্রেতা আমের আলীর উপর উঠিয়ে দেয়। এতে বাস চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আমের আলী। নিহত আমের আলী উপজেলার বন্ধ ভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে। এদিকে দুর্ঘটনার পরপরই দায়িত্বরত পুলিশ বাস চালককে আটক ও বাসটিকে জব্দ করেছে।ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনান্য খবর
ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে এসেছে বাংলাদেশ
মার্ক টালির প্রতিবেদন জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের মাথাপিছু বা পার ক্যাপিটা জিডিপি অচিরেই ভারতের ফিগারকে টপকে যাবে, আইএমএফ তাদের…
মুজিববর্ষে গ্রামীণ জনপদে ৫ হাজার ব্রিজ তৈরি করবে সরকার
নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘আমার গ্রাম-আমার শহর’ প্রকল্পের আওতায় গ্রামীণ জনপদে তিন হাজার কিলোমিটার রাস্তাকে হেরিং বোন বন্ড (এইচবিবি) এবং…
বগুড়ায় সাংবাদিক ফারুক ফয়সালের মাতা ফজিলাতুননেছার মৃত্যুতে ডক্টর হোসনে আরা বেগমের শোক
বিশেষ প্রতিনিধি : বগুড়ার কৃতি সন্তান টিএমএসএসের অনারারি ইন্টারন্যাশনাল এডভাইজার প্রখ্যাত সাংবাদিক ফারুক ফয়সালের রত্নগর্ভা মাতা ১৯৭১ সালের মহান স্বাধীনতা…
