ঢাকায় দুই উপদেষ্টার সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় দুই উপদেষ্টার সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন:

ঢাকায় দুই উপদেষ্টার সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি :

উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বিশিষ্ঠ নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ঢাকায় দুইজন উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি কলেজে শিক্ষকতা কালে তার উপযোগিতা অনুভব করে সমাজসেবা কাজে নিয়োজিত করার জন্য প্রশিক্ষণ দাতা নারী নেতৃত্ব অর্থাৎ ফরিদা আখতার বর্তমান উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তার নিজস্ব এনজিও ‘উবিনীগ’ এর মাধ্যমে সংস্থা উন্নয়নমূলক বিষয়ে দুই সপ্তাহ ব্যাপি আবাসিক প্রশিক্ষণ দেন। তেমনিভাবে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভ্য, সাবেক মহাব্যবস্থাপক, তৃণমূল পর্যায়ের উপযোগী মহিলাদের মধ্যে জামানতবিহীন ঋণ কার্যক্রম পরিচালনায় প্রেরণা দাতা, নুরজাহান বেগম মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এদের সাথে ডক্টর হোসনে আরা বেগম সৌজন্য সাক্ষাৎ করে উভয় উপদেষ্টাকে কৃতজ্ঞতা সমৃদ্ধ শুভেচ্ছা ও নানা স্মৃতিচারণ করেন। এ সময় উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: