এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, সফল নারী সংগঠক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বর্তমান যুগের আলোকবর্তিকা, দেশের শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বাংলাদেশ সরকারের আইন, বিচার, সংসদ বিষয়ক ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড.আসিফ নজরুল এর সাথে ১লা ডিসেম্বর তাঁর মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগতম জানানো হয়। সাক্ষাৎ পরবর্তী উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, সৌহার্দ পূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে ডক্টর হোসনে আরা বেগম বলেন, দেশে শিক্ষিত বেকার সমস্যা প্রকট আকার ধারণ করছে। দেশের বেকার সমস্যা দূরীকরণ করার চেষ্টা করা দরকার। তিনি বলেন বাংলাদেশের বেকার যুব জনগোষ্ঠীকে বিশ্ববাজারের চাহিদা মোতাবেক বহুমুখী পেশায় প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা উন্নয়ন ও সার্টিফিকেশন সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করা দরকার। তিনি টিএমএসএসের নর্দান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যৌক্তিক ব্যয় ও খরচ গ্রহণ সাপেক্ষে যুব বেকারদের বিশ্বের বহু দেশে প্রেরণ বিষয়ক আলাপ-আলোচনা ও কর্মকৌশল নিয়ে মাননীয় উপদেষ্টার সাথে মতবিনিময় করেন। আলোচনা প্রসঙ্গে উক্ত বিষয়ে বিস্তারিত সীমাবদ্ধতা ও সমস্যাসমূহ উল্লেখ করেন আইন, বিচার, সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড আসিফ নজরুল। তবে বিষয়টি কিভাবে সহজ করা যায় তা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। শেষে ডক্টর হোসনে-আরা বেগম মাননীয় উপদেষ্টা ড.আসিফ নজরুল মহোদয় কে বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস, ফাইভ স্টার হোটেল মমইন ও টিএমএসএসের নানা কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি কোন বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। এ সময় উপদেষ্টা কাযালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগন, টিএমএসএসের আইইএস সেক্টর প্রধান ড.নিগার সুলতানা, বিএম লিংক মালেশিয়ার মোঃ আমিরুজ্জামান ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
