জামায়াত-মৌলবাদী চক্রের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের ঘাতক, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী জামায়াত- মৌলবাদীচক্রের রাষ্ট্র ও গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-4997837648729966&output=html&h=280&adk=375340469&adf=3647496102&pi=t.aa~a.3010410329~i.3~rp.4&w=740&fwrn=4&fwrnh=100&lmt=1639574355&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5653656273&psa=1&ad_type=text_image&format=740×280&url=https%3A%2F%2Fwww.amarrajshahi.com%2F%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A7%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25A4-%25E0%25A6%25AE%25E0%25A7%258C%25E0%25A6%25B2%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2580-%25E0%25A6%259A%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25B7%25E0%25A7%259C%25E0%25A6%25AF%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25B9%25E0%25A6%25A4%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%2586%25E0%25A6%25B9%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A8-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25AE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580%25E0%25A6%25B0%2F30230&flash=0&fwr=0&pra=3&rh=185&rw=740&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEIgMHmjQYQluX3rczG0sONARI5ACiAVrBhFgqMtkeaz3XT09AfgZoJ9P92Z2kChRMGqVAR4_oIAnf0C2QqaiUj_zxseL9c0UzBQXGT&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMCIsIng4NiIsIiIsIjkyLjAuNDUxNS4xNTkiLFtdLG51bGwsbnVsbCxudWxsXQ..&dt=1639574355609&bpp=8&bdt=7132&idt=-M&shv=r20211207&mjsv=m202112060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D458623439ff209ea-2254629738cf0046%3AT%3D1637587178%3ART%3D1637587178%3AS%3DALNI_MZLXXgSn1J5KP8X4luxcbAMEU4pVg&prev_fmts=0x0%2C1140x280%2C1140x280&nras=3&correlator=6633110525055&frm=20&pv=1&ga_vid=607735868.1635515999&ga_sid=1639574355&ga_hid=1771058286&ga_fc=1&u_tz=360&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=110&ady=1451&biw=1349&bih=625&scr_x=0&scr_y=600&eid=21067496&oid=2&pvsid=3452519729466133&pem=375&tmod=642&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C625&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&jar=2021-12-15-13&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=RV4gk4ZTI3&p=https%3A//www.amarrajshahi.com&dtd=218

শেখ হাসিনা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের এই পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে। এই জঘন্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার বিচারের পথ বন্ধ করে দেয়। মার্শাল ল’ জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে। স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে বিকৃত করে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্ম দেয়। সাম্প্রদায়িকতাকে উসকে দেয়।’

সরকারপ্রধান বলেন, ‘খুন-হত্যা-ধর্ষণ-নির্যাতন চালায়। মুক্তমনা, শিক্ষক, লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়। এই সন্ত্রাসী- জঙ্গিগোষ্ঠী ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করতে দেশব্যাপী আগুনসন্ত্রাস চালায়, মানুষ খুন করে এবং পরিকল্পিত নাশকতা চালায়। এখনও নানাভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদারবাহিনী, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-4997837648729966&output=html&h=90&adk=916723132&adf=862624344&pi=t.aa~a.3010410329~i.9~rp.4&w=740&fwrn=4&fwrnh=100&lmt=1639574355&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5653656273&psa=1&ad_type=text_image&format=740×90&url=https%3A%2F%2Fwww.amarrajshahi.com%2F%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A7%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25A4-%25E0%25A6%25AE%25E0%25A7%258C%25E0%25A6%25B2%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2580-%25E0%25A6%259A%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25B7%25E0%25A7%259C%25E0%25A6%25AF%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25B9%25E0%25A6%25A4%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%2586%25E0%25A6%25B9%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A8-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25AE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580%25E0%25A6%25B0%2F30230&flash=0&fwr=0&pra=3&rh=185&rw=740&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEIgMHmjQYQluX3rczG0sONARI5ACiAVrBhFgqMtkeaz3XT09AfgZoJ9P92Z2kChRMGqVAR4_oIAnf0C2QqaiUj_zxseL9c0UzBQXGT&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMCIsIng4NiIsIiIsIjkyLjAuNDUxNS4xNTkiLFtdLG51bGwsbnVsbCxudWxsXQ..&dt=1639574355609&bpp=4&bdt=7132&idt=4&shv=r20211207&mjsv=m202112060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D458623439ff209ea-2254629738cf0046%3AT%3D1637587178%3ART%3D1637587178%3AS%3DALNI_MZLXXgSn1J5KP8X4luxcbAMEU4pVg&prev_fmts=0x0%2C1140x280%2C1140x280%2C740x280&nras=4&correlator=6633110525055&frm=20&pv=1&ga_vid=607735868.1635515999&ga_sid=1639574355&ga_hid=1771058286&ga_fc=1&u_tz=360&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=110&ady=2123&biw=1349&bih=625&scr_x=0&scr_y=600&eid=21067496&oid=2&pvsid=3452519729466133&pem=375&tmod=642&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C625&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&jar=2021-12-15-13&ifi=5&uci=a!5&btvi=3&fsb=1&xpc=SmDKNwL4tS&p=https%3A//www.amarrajshahi.com&dtd=239

বাণীতে শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবীসহ সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে ধারাবাহিকভারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সরকার বুদ্ধিজীবী হত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে। বিচারের রায় কার্যকর করা হচ্ছে। এসব রায় বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে। দেশ ও জাতি কলঙ্কমুক্ত হবে। এই কুখ্যাত মানবতা বিরোধীদের যারা রক্ষার চেষ্টা করছে, তাদেরও একদিন বিচার হবে, ইনশাল্লাহ।’

শেখ হাসিনা বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৩ বছরের পাকিস্তানি বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের আপামর জনসাধারণকে সংগঠিত করে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানি হানাদারবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরীহ ও নিরস্ত বাঙালির ওপর হত্যাযজ্ঞ শুরু করলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় পাকিস্তানের দোসর  জামাতসহ ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল। তারা রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী গঠন করে পাক হানাদারবাহিনীকে সহায়তা করার পাশাপাশি হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটতরাজ করে।’ তিনি বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে তারা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, গিয়াসউদ্দীন, ডা. ফজলে রাব্বি, আবদুল আলীম চৌধুরী, সিরাজউদ্দীন হোসেন, সেলিনা পারভীন, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ আরো অনেকে। স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্যদিয়ে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। বাংলাদেশ যাতে আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল এ হত্যাযজ্ঞের মূল লক্ষ্য।

শেয়ার করুন: