গাইবান্ধায় গাক এর প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

শেয়ার করুন:

এ কে খান : ২০ এপ্রিল ২০২৫

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক আয়োজিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর আর্থিক ও কারিগরি সহায়তায় “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে গ্রাম পর্যায়ের অবহেলিত নারীদের সামর্থ্য উন্নয়ন স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগীদের জীবিকা দক্ষতা প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে দেশের ১২টি জেলায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার ১৯ এপ্রিল গাইবান্ধা জেলার, জেলা প্রশাসনের বাস্তবায়ন সহযোগিতায় গাইবান্ধা জিইউকের ভেন্যুতে ৫ দিন ব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা ও সদর উপজেলার এ প্রকল্পের নির্বাচিত সুবিধাভোগীদের আয় বর্ধক কার্যক্রম সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা গাক এর সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরদার এর সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাইবান্ধা সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান। গাক এর লাইফ স্কিলস অফিসার মোঃ সম্রাট আলী প্রশিক্ষণ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণটি বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের ও অন্যদের আর্থ সামাজিক কার্যক্রম উন্নয়নে প্রয়োগ করার প্রতি আহবান জানান। তিনি বলেন আপনারা এখান থেকে যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তা অন্যদের মধ্যে যথাযথ বিস্তরণ করার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতি জিয়া উদ্দিন সরদার উপস্থিত সবাইকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন গাক এনজিও তৃণ মূলের মানুষের মধ্যে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আপনারা যে প্রশিক্ষণ গ্রহণ করলেন সে প্রশিক্ষণের ফলাফল হিসেবে অন্যদের তা সুষ্ঠু ও সুন্দর ভাবে শেয়ার করবেন। অনুষ্ঠানে  অন্যদের মধ্যে গাক এর পিসি ইএসডিও মোঃ গোলাম মোস্তফা, ও এফসি মোছাঃ সোনিয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা জেলার ৫-টি উপজেলার প্রানিসম্পদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সহযোগী সংস্থা ইএসডিও’র মোট ২৭-জন কর্মকর্তা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, গাক কর্মকর্তা, সুবিধা ভোগী সদস্য, প্রশিক্ষণার্থী, গন্যমান্য  ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: