হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ করে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে গতকাল শনিবার (১৫ জুন) রাতে শেরপুর-নবীগঞ্জ সড়কের তিনতালাব পুকুর পাড় এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় পড়াশোনা করা ওই কলেজছাত্রী ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি বানিয়াচং ফিরছিলেন। সায়েদাবাদ থেকে একটি বাসে রওনা দিয়ে তার শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় তাকে শেরপুর বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সে “মা এন্টারপ্রাইজ” নামের একটি লোকাল বাসে ওঠেন।
বাসটি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় পৌঁছলে অন্য সব যাত্রী নেমে যান। এরপর বাসের চালক মো. সাব্বির (২৫) ও হেলপার লিটন (২৩) সুযোগ বুঝে তাকে একা পেয়ে বাসের ভেতরে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ করে ।
ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা সজাগ হয়ে ওঠেন। তিনতালাব পুকুর পাড় এলাকায় বাস থামিয়ে তারা চালককে আটক করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে চালক সাব্বিরকে হেফাজতে নেন এবং ভিকটিম কলেজছাত্রীসহ তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন। এ সময় হেলপার লিটন পালিয়ে যায়।
বানিয়াচং সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ জানান, “আমরা ভিকটিম ও অভিযুক্ত চালককে যথাযথভাবে থানায় হস্তান্তর করেছি।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত চালককে আটকে রাখা হয়েছে। পলাতক হেলপার লিটনকে ধরার জন্য অভিযান চলছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নি43ন্দার ঝড় উঠেছে এবং দ্রুত বিচার দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
